ব্রাহ্মণবাড়িয়ায় ‘বখাটের’ ছুরিকাঘাতে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ০৯:৩৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক তরুণীকে ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ কথিত বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার লাউফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, নবীনগর উপজেলার লাউফতেহপুর ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে প্রদীপ একটি মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ঘটনার প্রতিবাদ করে একই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে রাফি। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় রাফি প্রদীপকে নবীনগর থানাধীন আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে প্রদীপ চলে যেতে চাইলে রাফি তাকে আটকায় দেয়। তখন প্রদীপ তার সাথে থাকা ছুরি দিয়ে রাফির বুকের একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘটনার সাথে জরিত ঘাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/ইউএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের