চট্টগ্রামে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০২২, ১১:৫৯আপডেট : ২৯ মার্চ ২০২২, ১১:৫৯

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সংঘর্ষে ছুরিকাঘাতে আহত স্থানীয় যুবলীগ নেতা খালেকুজ্জামান বাবু বাদী হয়ে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে খুলশী থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মাইনুদ্দিন হানিফ, ওয়াসিম উদ্দিন, ডেস্কি শরিফ, তুহিন, ইব্রাহিম খলিল বাপ্পি, খায়ের, বাইট্যা মারুফ ও নওশাদ।

মামলার বাদী খালেকুজ্জামান বাবু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারী। তার বাবা আব্দুল লতিফ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি পদে কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে লালখান বাজার রণক্ষেত্র, আহত ১০

সোমবার (২৮ মার্চ) রাত ৯টায় সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, লালখান বাজার বাঘগোনা এলাকার বাসিন্দা আরিফ সোমবার রাতে তার বাসায় ফিরছিলেন। এ সময় দিদারুল আলম মাসুমের লোকজন তাকে একা পেয়ে মারধর করে। খালেকুজ্জামান বাবু ও তানজিদ তাকে রক্ষায় এগিয়ে যান। এ সময় বাবুর হাতে কোপ দেয়। তানজিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে পায়ে গুরুতর আঘাত পান তিনি। এ ঘটনায় তাদের বন্ধু-সহযোগীরা জানতে পেরে লালখান বাজার এলাকায় একত্রিত হয়ে মিছিল করে।

তিনি আরও জানান, আহত আরিফের ভাই মিজান নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। এতে দিদারুল আলম মাসুম সুদীপ্ত হত্যায় কী ভূমিকা ছিল তার পুরো বর্ণনা দেন। এ কারণে মিজানের পরিবারের ওপর মাসুমের ক্ষোভ রয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, খুলশী থানার লালখান বাজার এলাকায় ছুরিকাঘাতে আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। তারা হলেন-লালখান বাজার বাঘগোনা এলাকার আবদুল লতিফের ছেলে মো. খালেকুজ্জামান বাবু (৩১) এবং রফিকুল ইসলামের ছেলে মো. শিশির (২৪)। এছাড়া এ ঘটনায় তানজিদ নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজার এলাকায় বিবদমান দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার রাতে এ ঘটনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে লালখান বাজার এলাকায় ব্লক রেইড দেওয়া হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। পরে জানা গেছে তারা সংঘর্ষে জড়িত না। এ কারণে ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষে জড়িতরা আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক