পরিবেশবাদীদের বাধায় সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসন বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১২:১৮আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২:১৮

পরিবেশবাদী সংগঠনের বাধায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) প্রক্রিয়াটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

এর আগে গত রবিবার বিকালে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬টি কুকুর আটক করা হয়। এসব কুকুর লোহার খাঁচায় বন্দি করে টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল। 

পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে ৩৬টি কুকুর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক বলেন, প্রাণী কল্যাণ আইন ২০১৯- এর ৭ নম্বর ধারা অনুযায়ী কোনও মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। সেহেতু রাষ্ট্রের কোনও নাগরিক তো বটেই, সরকারের প্রশাসনও কুকুর নিধন বা অপসারণ করতে পারবে না।

আরও পড়ুন: সেন্টমার্টিন থেকে সরানো হচ্ছে কুকুর  

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সমুদ্র সৈকতজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকেরা আতঙ্ক থাকেন। এছাড়া সৈকতের বালুচরে ডিম ছাড়তে আসা মা কচ্ছপ কুকুরের আক্রমণে মারা যাচ্ছিল। এজন্য কুকুর পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করেছে পরিবেশবাদী সংগঠন। এখন কুকুরগুলোকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে পরিবেশবাদীরা বাধা দেন। এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
কুকুরের কামড়ে মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান