‘ভারত বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র, কেউ নষ্ট করতে পারবে না’

মীরসরাই প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৬:৫১আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:২৯

বাংলাদেশ-ভারতের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। তিনি বলেছেন, ‘ভারত-বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র। আমাদের এই ঐতিহাসিক সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। যেটি মহান মুক্তিযুদ্ধে স্বীকৃত। ১৯৭১ সালে মানবতার জয় হয়েছিল। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী পরাস্ত হয়েছিল। ১৯৭২ সালের সংবিধানে জাতীয় চার মূলনীতির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।’

বুধবার (৩০ মার্চ) চট্টগ্রামের মীরসরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার পশ্চিম জোয়ার লোকনাথ মন্দির ও জগন্নাথ ঘাটে মহাপুণ্য তিথি বারুণী স্নান উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ভারতীয় সহকারী হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশে বহু ধর্মের লোক আছে। সবাই সম্প্রীতি নিয়ে এ দেশে বসবাস করছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক সবসময় অটুট থাকবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইডির অপরাধ তদন্ত বিভাগের পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম) মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম পুলিশ সুপার (সেবা) এস এম রশিদুল হক, ফেনীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্ত নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, দফতর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক