চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ এপ্রিল ২০২২, ১৭:১২আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:১২

চট্টগ্রামে বাসের চাপায় আদিব মাহমুদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে নগরের বাকলিয়া থানার নতুন সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আদিব মাহমুদ চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত সায়েম মুহাম্মদের ছেলে। সে নগরের হালিশহর থানার বড়পুল মইন্যাপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতো।

আদিবের চাচা শাহজালাল বলেন, ‘সকালে গ্রামের বাড়ি চন্দনাইশ থেকে এসে নতুন ব্রিজ এলাকায় নেমে যাই। সেখান থেকে হালিশহর বড়পোল এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করছিলাম। এ সময় একটি মিনিবাস পেছন থেকে এসে আমাদের ধাক্কা দেয়। এতে আদিব গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে আদিব বড়। গত সাত মাস আগে তার বাবা সায়েম মুহাম্মদ মারা গেছেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক বাস নিয়ে পালিয়ে গেছে। বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটকের চেষ্টা করছি।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম