১১ কোটি টাকা আত্মসাৎ করায় ২০ কোটি জরিমানা, ১৬ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ এপ্রিল ২০২২, ১৬:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৬:৫৩

চট্টগ্রামে ব্যাংক থেকে ১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করায় শহিদুল করিম চৌধুরী নামে এক জাহাজ আমদানিকারককে ১৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ কোটি দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শহিদুল করিম চৌধুরী পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (০৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহিদুল করিম চৌধুরীকে মামলার তিনটি ধারায় এ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে দণ্ডবিধি ৪০৯ ধারায় ১০ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড, দণ্ডবিধি ৪২০ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধি ৪৭৭ (ক) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডসমূহ একত্রে চলবে।

বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা বলেন, ১৯৯৪ সালের ২ জুলাই নগরীর কোতোয়ালি থানার লালদিঘি পাড়ার জনতা ব্যাংক শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন শহিদুল করিম। ওই টাকা দিয়ে পুরাতন জাহাজ আমদানি করেন। পরে ঋণের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন। এ ঘটনায় ১৯৯৪ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা এ কে এম নুরুল হুদা আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলায় শহিদুল করিমকে একমাত্র আসামি করা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর মামলার চার্জ গঠন করেন আদালত। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী