বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১৯:০৫ আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৯:০৫

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারধরে আব্দুল হাকিম জমাদ্দার (৬২) নামের এক কৃষক নিহত ও সাত জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জমাদ্দারের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালাম ফকিরসহ চার জনকে আটক করেছে।

আহতরা হলেন- হারুন জমাদ্দার (৫০), লতিফ জমাদ্দার (৫৫), রশিদ জমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), নিহতের স্ত্রী জামিলা বেগম (৫০) ও ছেলে মেহেদী হাসান (৩৫)।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের প্রতিপক্ষের আকস্মিক হামলায় এই কৃষক নিহত হন বলে তার ছোট ভাই মতিয়ার রহমান জমাদ্দার জানিয়েছেন।

তিনি বলেন, সকালে প্রতিবেশী শহিদুল হাওলাদার ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করে। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য রওনা হলে পথে তাকে আটক করে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। স্বজনরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বিকেলে জানান, মারধরে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সালাম ফকিরসহ চার জনকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক