লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৪:১১আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৪:১১

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. লিটন (২৯) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। জেলা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের উত্তর চাকাদিরা গ্রামের মৃত মোছলেহ উদ্দিনের ছেলে। নিহত রুবিনা একই এলাকার চৌধুরী মাঝির মেয়ে। হত্যার ঘটনার প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ এপ্রিল বিকালে লিটনের বাড়ি থেকে রুবিনার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গলায় ফাঁস নিয়েছেন বলে প্রচার করে পরিবারের লোকজন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। 

ময়নাতদন্তের প্রতিবেদনে আসে, রুবিনার মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর ভিত্তিতে ওই বছরের ৮ জুলাই কমলনগর থানা পুলিশের পিএসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে লিটনকে অভিযুক্ত করা হয়। পরদিন গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে লিটন।

৯ জুলাই লিটন আদালতের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এতে সে স্বীকার করে, পারিবারিক বিরোধের জের বাগবিতণ্ডার এক পর্যায়ে আমের ডাল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। মারা গেছে ভেবে তার গলায় দড়ি পেঁচিয়ে আম গাছের ডালে ঝুলিয়ে পালিয়ে যায় লিটন।

একই বছরের ৩১ আগস্ট কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল লিটনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম