ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ইমাম গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ২০:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২০:২৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের মামলায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে পলাতক ছিলেন ইমাম।

বুধবার (৬ এপ্রিল) ভোরে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাহবুব আলম (২৮) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে। মতলব উত্তর উপজেলার সানকিভাঙা বায়তুল আমান জামে মসজিদে ইমামতি করেন তিনি।

পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, আট-নয় মাস ধরে বিয়ের কথা বলে সানকিভাঙার ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল ইমাম মো. মাহবুব আলম। বর্তমানে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। গত ২৯ মার্চ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও সমাধান হয়নি। এ সুযোগে ইমাম গাঢাকা দেন। গত ৩১ মার্চ কিশোরীর মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম