লক্ষ্মীপুরে জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষ, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৬:২১আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:২৪

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জেলে ও নৌ পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আমীর হোসেন নামে (৩০) এক জেলে মারা গেছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন পাঁচ জন।

রবিবার (১০ এপ্রিল) ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের ঘটনা ঘটে। নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন ও চাঁদপুর অঞ্চলের এসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিহত আমির হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নদীতে অভিযানে নামে নৌ পুলিশ। ভোরে টহল পুলিশ ওই এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়টি মাছ ধরার নৌকা তাদের ঘেরাও করে ফেলে। 

এ সময় ৫০-৬০ জন জেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে আমির হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক ও পুলিশের স্পিডবোডের চালকসহ পাঁচ জন। 

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সকালে তার মৃত্যু হয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী