তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৭:৫৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:৫৯

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১১ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলো–উপজেলার রঘুরামপুর গ্রামের মেহেদী হাসান (২৪) এবং তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)।

পুলিশ সুপার বলেন, দুই মাস আগে মেহেদীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে যাদবপুর গ্রামের একটি সেতুর পাশে আসতে বলে। সেখানে গেলে মেহেদী ও তার বন্ধুরা ওই তরুণীকে ধর্ষণ করে এবং ছবি ধারণ করে।

৮ এপ্রিল দ্বিতীয় আসামি আবু সালেহ ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ১০ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় মামলা করেন। ওই দিন রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম