ম্যাজিস্ট্রেট দেখেই তরমুজের দাম কমলো অর্ধেক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ২১:০২আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২১:০২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজারের ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এতদিন তরমুজ চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই অর্ধেক দামে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

এ সময় তিনি তরমুজ বিক্রেতাদের কাছ থেকে তরমুজ কেনার রশিদ পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি বেশি দামে তরমুজ বিক্রির অপরাধে তিন দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন।

জরিমানা দেওয়া তরমুজ ব্যবসায়ীরা হলেন- ছিদ্দিক মিয়া, নাঈম হোসেন ও হৃদয় হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে যোগাযোগমাধ্যম ফেসবুকে তরমুজের দাম নিয়ে অনেকেই স্ট্যাটাস দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।

মনির হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘রবিবার যে তরমুজ আমি সাড়ে ৪০০ টাকায় কিনেছি, সেই তরমুজ আজ ম্যাজিস্ট্রেটের সামনে দাম চাচ্ছে মাত্র ২০০ টাকা।’

শহরের মসজিদ পাড়ার বাসিন্দা আজিজ মিয়া বলেন, ‘সোমবার সকালে যে তরমুজ আমার কাছে ৬০০ টাকা চেয়েছিল সেই তরমুজ ভ্রাম্যমাণ আদালত চলাকালে ২৫০ টাকা দিয়ে কিনেছি। রমজান মাসে আকাশ ছোঁয়া তরমুজের দাম।’

ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব পণ্যের দাম যেন অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের