চাঁদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১২:৪৯আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:৫৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ফরিদ উদ্দিন ভূঁইয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতিবেশিরা জানিয়েছেন, ফরিদ উদ্দিনের বাবা-মা আগেই মারা গেছেন। তারা দুই ভাই, দুই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন এবং ভাই প্রবাসী।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ফরিদ উদ্দিন বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার সারাদিন দেখা না পেয়ে প্রতিবেশীরা তার ঘরের জানালা খুলে তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন। তিনি বলেন, আমরা মরদেহ দেখে প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় আমরা কাউকে আটক করিনি। আশা করি দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক