পাচারকালে সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ গেওয়া কাঠ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৬:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৬:৪৩

বাগেরহাটে পাচারকালে সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ গেওয়া কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় সুন্দরবনের গোলপাতা বহনে ব্যবহার করা একটি বড় নৌকা ও একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই কাঠ উদ্ধার করে সুন্দরবন পূর্ব বনবিভাগ।

পূর্ব বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, সুন্দরবনের বিক্রি নিষিদ্ধ কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের একটি টিম সদর উপজেলার রহিমাবাদ এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যান। এ সময় আড়াইশ’ মণ গেওয়া কাঠ (জ্বালানি) উদ্ধার এবং গোলপাতা বহনে ব্যবহার করা একটি বড় নৌকা ও একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, ট্রলারটির মালিক বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আল-মামুন। তারা এই নৌকায় সুন্দরবন থেকে গোলপাতা এনে যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের জাহিদ মোল্লার গোলায় (বিক্রির আড়ত) বিক্রি করেছেন। গোলপাতা বহনকারী নৌকাটিতে সুন্দরবন থেকে কাঠ এনে একই গ্রামের শামীম হোসেনের কাছে বিক্রি করেন। শামীম একই গ্রামের ফারুকের ট্রাকে অন্য জায়গায় কাঠ পাঠানোর সময় ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান