তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

রাঙামাটি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২০:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:৪২

রাঙামাটিতে অপহরণ ও যৌন হয়রানির মামলায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন দুই তদন্ত কর্মকর্তা। তাদের গাফিলতিতে খালাস পায় আসামি। এজন্য দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২৭ অক্টোবর ভিকটিমকে শহরের তবলছড়ি থেকে অপহরণ করে যৌন হয়রানির চেষ্টা এবং কিলঘুষি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়। ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা ওইদিন থানায় মামলা করেন।

রায় থেকে জানা গেছে, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণের জন্য এজাহারকারী ও ভিকটিমসহ আট জনের সাক্ষী উপস্থাপন করে। অপরাধ প্রমাণে ব্যবহারযোগ্য আলামত জব্দ না করা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত না করা, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন না করাসহ তদন্তে গুরুতর অবহেলা করায় কোতয়ালি থানার এসআই আনোয়ার কামাল হারুন ও এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের দায়ে এই আদেশ দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর (১৮)৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমদ জানান, বাদীপক্ষ সন্দেহাতীতভাবে ঘটনা প্রমাণ করতে পারলেই কেবল আসামির শাস্তি হয়। কিন্তু এখানে বাদীপক্ষ তা প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামি খালাস পেয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, ‘এই রায়ে আমরা ক্ষুব্ধ। শুধু তদন্তকারী কর্মকর্তাদের অদক্ষতার কারণে আসামি খালাস পেয়েছে। আদালত তদন্ত কর্মকর্তাদের শাস্তিমূলক যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তাতে ভবিষ্যতে তারা আরও সর্তক হবেন।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম