ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১২:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:১১

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন—জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরন মিয়া (১৯), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০) সদরে ভর্তি, পাভিয়া (৩০), ময়না বেগম (৩৫) ও শাহীন মিয়া (৩০)। আহতদের মধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে গত চার বছর আগে ৪শ’ টাকা ধার দিয়েছিলেন একই এলাকার মনসুর। রবিবার রাত ৯টার দিকে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চায়ের দোকানে সুমনের কাচে পাওনা টাকা দাবি করেন। পাওনা টাকা দিতে অস্বীকার করেন সুমন। এ নিয়ে উভয়ের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুরকে মারধর শুরু করেন সুমন। তাৎক্ষণিকভাবে স্থানীয় মুরুব্বিরা বাজারে বসে বিষয়টি মীমাংসা করে দেন।

কিছুক্ষণ পর সুমনের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মনসুরের বাড়িতে হামলা করে। দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। 

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম নান,  আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান