রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা দূত

টেকনাফ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ২০:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০:৫২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্প ১/ইস্ট পরিদর্শনকালে ব্র্যাক অফিসে অনুষ্ঠিত এক সভায় যোগ দেন।

এ সময় বেসরকারি সংস্থা ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে জানেন এবং ক্যাম্পে অবস্থানরত সব হিন্দু সম্প্রদায়ের ধর্মীও ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় নিয়েও আলোচনা করেন। এ ছাড়াও ১৪ এপিবিএনের কর্মকাণ্ড ও ক্যাম্প নিরাপত্তা নিয়ে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে তারা কোনাপাড়ার উদ্দেশে হিন্দু ক্যাম্প ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

বিকালে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং পরে ইউএনএইচসিআর- আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফেরেন বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম