ট্যাগ পাল্টে বেশি দামে জুতা বিক্রি, বাটা-অ্যাপেক্সকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৬:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৫৯

কুমিল্লায় বে‌শি দামে জুতা ও লুঙ্গি বি‌ক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলা‌ম এই জরিমানা করেন। 

তিনি জানান, বেলা ১১টা থে‌কে দেড়টা পর্যন্ত কুমিল্লার কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান চালানো হয়। এ সময় ‌প্রাইস ট্যাগ পাল্টে বেশি দামে পণ্য বিক্রি করায় বাটার শো-রুম ও অ্যাপেক্সের ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

বাটার কু‌মিল্লা কা‌ন্দিরপাড় শো-রুমে ৫৯৯ টাকার জুতায় ৬৯৯ টাকার প্রাইস ট্যাগ লা‌গি‌য়ে বি‌ক্রি করা হচ্ছিল। এই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অ‌ভি‌যো‌গে অ্যাপেক্সের ডিলার ম‌নোহরপু‌রের তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ওই দোকানে ৮৯০ টাকার জুতায় ৯৯০ টাকার প্রাইস ট্যাগ লাগা‌নো ছিল।

এছাড়া আমানাত শাহ লু‌ঙ্গির ৭১০ টাকার জায়গায় ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার জায়গায় ৬১০ টাকার প্রাইস ট্যাগ লা‌গি‌য়ে বি‌ক্রি করায় ম‌নোহরপুর এলাকার কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে তিন প্রতিষ্ঠান‌কে মোট ৭০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

আছাদুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেলেই ছুটে যাচ্ছি। পাশাপাশি আমাদের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত আছে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।’

অ‌ভিযা‌নে স্যানিটা‌রি ইন্স‌পেক্টর এ‌ কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম সহ‌যো‌গিতা ক‌রে। 

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম