নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে প্রতারণা, ২ লাখ ৮০ হাজার জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ এপ্রিল ২০২২, ০২:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০২:৩৬

চট্টগ্রামে বে‌শি দামে জুতা, পাঞ্জাবি ও কাপড় বি‌ক্রি করায় চার প্রতিষ্ঠানকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ জরিমানা করেন।

তিনি বলেন, চার প্রতিষ্ঠানের মধ্যে মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবি হাউজকে এক লাখ, রাজস্থানকে এক লাখ, ভাসাবি শপিংমলকে ৩০ হাজার এবং আফমি প্লাজার এপেক্স শোরুমের একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে প্রতারণা, ২ লাখ ৮০ হাজার জরিমানা 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, পণ্যের আগের প্রাইজ ট্যাগের ওপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। পণ্যের ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এ কারণে জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন উপস্থিত ছিলেন।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান