১১ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ এপ্রিল ২০২২, ১৭:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭:২৬

চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও হত্যা মামলায় ১১ বছর ধরে পলাতক আসামি তৈয়ব ওরফে ডাকাত তৈয়বকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৈয়ব রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আব্দুল হকের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাউজান থানার নোয়াপাড়া এলাকায় হাকিম চৌকিদারের বাড়ির মো. হারুনকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২ নম্বর পলাতক আসামি জানে আলম ওরফে জানুকে (৩৬) গত ২৩ মার্চ গ্রেফতার করে র‌্যাব। সর্বশেষ গত বুধবার বাকলিয়া থানা এলাকা থেকে মামলার আসামি তৈয়বকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেফতার তৈয়ব নোয়াপাড়া এলাকায় নিহত হারুন হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে রাউজান থানার একটি অস্ত্র মামলায় ১১ বছরের পরোয়ানাভুক্ত পলাতক আসামি। 

/টিটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম