স্রোতে ভেসে যাওয়া বোনকে উদ্ধারে নেমে বড় বোনেরও মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৮:১৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৮:১৫

কক্সবাজার রামু উপজেলার বাকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা রামুর লম্বরী পাড়ায় বাকখালী নদীতে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের আবদুল করিমের আট বছরের মেয়ে তাসপিয়া ও পাঁচ বছরের মেয়ে মিষ্টি মনি।

স্থানীয়দের বরাত রামু থানার ওসি আনোয়ারুল হোসেন জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় পাশের বাড়ির বন্ধুদের সঙ্গে তাসপিয়া ও মিষ্টি নদীতে খেলা করছিল। এ সময় মিষ্টি স্রোতে ভেসে গেলে  তাসপিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে দুই জনই ডুবে মারা হয়।

পরে দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নোভেল কুমার  জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি