টিফিনের সময় মারধরে শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ২৩:৩৬আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০১:৪৮

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চার বন্ধুর মারধরে অনিক চন্দ্র বর্মণ (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে । উপজেলার রসুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিদ্যালয়ে টিফিনের সময় মারধরে অসুস্থ হয়ে পড়ে অনিক। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে (২২ এপ্রিল) তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনিক জীবনপুর গ্রামের অটোরিকশা চালক অর্জুন চন্দ্র বর্মণের একমাত্র ছেলে।

বিদ্যালয়ের প্রহরী তপন বর্মণ জানান, টিফিনের বিরতির সময় অনিকের এক সহপাঠী তাকে ঘুষি মারে। ঘটনার প্রতিবাদ করলে সেই সহপাঠীর সঙ্গে চতুর্থ ও পঞ্চম শ্রেণির আরও তিন ছাত্র মিলে অনিককে মারধর করে। মারধরে সে অসুস্থ হয়ে পড়লে দু’দিন স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা চলে। বৃহস্পতিবার তার রক্তবমি শুরু হয়। পরে ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রিজের কাছে রাত আনুমানিক ২টায় অনিকের মৃত্যু হয়। কুমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ শুক্রবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, অনিকের বয়স যখন ছয় বছর, তার ছোটবোন সুষ্মিতার বর্মণের বয়স তখন ৩ মাস। ওই সময় তার মা রুপসী রানী বর্মণ মারা যান। অনিকের বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের বাবা পরে আবারও বিয়ে করেন। 

সহকারী শিক্ষক শারমিন সুলতানা জানান, ঘটনার সময় আমরা অফিস কক্ষে বিশ্রামে ছিলাম। অনিকের মা এসে অভিযোগ করেন, চার ছাত্র মিলে তার ছেলেকে মারধর করেছে। তখন ছেলেদের ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, তারা তখন জানায় একজন আরেক জনকে কিল-ঘুষি মেরেছে। তারপর তাদের সতর্ক করে আমরা মিলিয়ে দেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ভূঁইয়া বলেন, অনিক সম্ভবত আগে থেকেই অসুস্থ ছিল। মৃত্যুর ঘটনায় তার বাবা অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। 

তবে অনিকের বাবা অর্জুন চন্দ্র বর্মণ অভিযোগ করেন, ওরা চার জন মিলে আমার ছেলেকে কিল-ঘুষি, লাথি মারতে মারতে বুকের পাজর ভেঙে ফেলেছে। দেহের ভেতরে কিছু অক্ষত রাখেনি। রক্তবমি করতে করতেই আমার ছেলে মারা গেল। 

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে অনিকের হাতাহাতি হয়। তার বাবা থানায় অপমৃত্যুর ডায়েরি করেছেন। কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী