গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধের লাশ, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ১৫:২৬আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫:০১

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে হাত, পা ও গলা বাঁধা অবস্থায় মিরন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মিরন মিয়া ওই গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে। এ ঘটনায় বৃদ্ধের ছেলে মোশাররফ ও তার স্ত্রী জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের একটি সুপারি বাগানে মিরনের হাত, পা ও গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম