রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে গাঁজা-ফেনসিডিল বহন করতো তারা

কুমিল্লা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ০৩:৫৩আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৩:৫৩

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (২৪ এপ্রিল) জেলার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর রাখা ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কাউছার (২৫), খাগড়াছড়ির রামগড় থানার রামগড় জগন্নাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২২) এবং গাইবান্ধার বুজরুক জামালপুর থানার তাহাদুল ইসলামের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৬)।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, রবিবার (২৪ এপ্রিল) বুড়িচং থানার শংকচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভেতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে গাঁজা ও ফেনসিডিল বহন করতো। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি