কক্সবাজারে তৃতীয় পর্যায়ে ঘর পাবে এক হাজার ৪৬৩ গৃহহীন পরিবার

কক্সবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ০৪:১০আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৪:১২

কক্সবাজারে তৃতীয় পর্যায়ে নতুন নির্মিত ঘর পাবে এক হাজার ৪৬৩ গৃহহীন পরিবার। এর মধ্যে আগামী ২৬ এপ্রিল নির্মাণ কাজ সম্পন্ন হলে ৮৬৭ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি জানান, তৃতীয় পর্যায়ে কক্সবাজার সদরে ঘর ও জমি বরাদ্দ পাবে ২৭০ গৃহহীন পরিবার। চকরিয়া উপজেলায় ২৫০ পরিবার, পেকুয়া উপজেলায় ৭১ পরিবার, রামু উপজেলায় ৪০০ পরিবার, মহেশখালী উপজেলায় ৪০ পরিবার, উখিয়া উপজেলায় ২৬৩ পরিবার, টেকনাফ উপজেলা ১১০ পরিবার, কুতুবদিয়া উপজেলায় ৫৯ পরিবার।

তিনি জানান, ইতোমধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সম্পূর্ণভাবে নির্মিত ঘরের সংখ্যা দুই হাজার ২৯০টি। উদ্বোধন হয়েছে এমন ঘরের সংখ্যা এক হাজার ৪২৩টি। ২৬ এপ্রিল উদ্বোধনের জন্য প্রস্তুত ৮৬৭টি ঘর।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণ কার্যক্রম আশ্রয়ণ-২ প্রকল্প চলমান রয়েছে। এ কার্যক্রমের সঙ্গে কক্সবাজার সদর প্রথম থেকেই যুক্ত আছে। দুই শতাংশ জমিতে রুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা। প্রত্যেক ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের আলো। থাকবে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল।

ইউএনও আরও জানান, কক্সবাজার সদর উপজেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা (ক শ্রেণী) এক হাজার ৫৯টি। ২০২০-২১ অর্থবছরে নির্মিত ঘরের সংখ্যা ১৪৮টি। ২০২০-২২ অর্থবছরে নির্মাণাধীন ঘরের সংখ্যা ২৭০টি এবং ২০২২ সালে সম্পন্ন হবে ৬৪১টি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব, মুনমুন পালসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম