আবারও পেছালো ছাত্রলীগের সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২২, ২০:২৬আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:২৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন পিছিয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ (দ্বিতীয়, অতিরিক্ত) মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা এক আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. ইউসুফ বলেন, ‘সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আদালত আগামী ২৬ জুন এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এর আগে, ১৯ জানুয়ারি এবং ২২ মার্চ এ মামলায় শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। অভিযোগপত্রে নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়। 

২০১৭ সালের ৬ অক্টোবর নগরের নালাপাড়া এলাকার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় নিহতের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী