বিএনপির আন্দোলনে বিদেশিদের সমর্থন আছে, দাবি আমির খসরুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২২, ২০:৪৩আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ মনস্থির করে ফেলেছে। সরকারের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে, তার পক্ষে জনমত স্পষ্ট হয়ে গেছে। এখন কীভাবে সরকারের পতন হবে, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। বিদেশিদের সমর্থন আছে, দেশেও সমর্থন আছে। কিন্তু ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হতে হবে রাস্তায়। সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকার একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। মাহফিলে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজিব রঞ্জন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, আগামী বছর যেন আমরা ক্ষমতায় এসে ইফতার করতে পারি। বিএনপি ক্ষমতায় আসবে, এতে কোনও সন্দেহ নেই। আর আওয়ামী লীগ কোন পথে পালাবে, সেই পথ খুঁজে পাবে না।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বকর প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের