‘কৃষি জমিতে বসতঘর ও শিল্পকারখানা করতে দেওয়া হবে না’

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
২৭ এপ্রিল ২০২২, ২০:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:১৮

গ্রামীণ কৃষি জমি রক্ষায় জনপ্রতিনিধিদের আরও আন্তরিক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মীরসরাইয়ের কোনও কৃষি জমিতে বসতঘর ও শিল্পকারখানা করতে দেওয়া হবে না। শিল্প কারখানার জন্য মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। যাদের জমি প্রয়োজন তারা সেখানে কারখানা করতে পারবেন। নতুন করে জমি কিনে বাড়ি না করে গ্রামেও বহুতল আবাসিক ভবন করা যেতে পারে। আমাদের সেদিকে নজর দিতে হবে। আগামীতে খাদ্য সংকট হবে। তাই প্রতিটি কৃষি জমিকে চাষের আওতায় আনতে হবে। প্রয়োজনে গবেষণা করে বের করতে হবে কোন জমিতে কি ফসল চাষাবাদ করা যায়।’ 

এ সময় স্থানীয় সংসদ সদস্য উপজেলার গ্রামীণ সড়কের সঠিক রক্ষণা বেক্ষণ ও কৃষি জমি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকার আহ্বান জানান। 

বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।  

সভায় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলোকিত জোরারগঞ্জ প্রকল্প উদ্বোধন করা হয়। ঈদ উপলক্ষে প্রাথমিক ভাবে ৯টি ওয়ার্ডে ৪৫টি সোলার স্ট্রিট লাইট লাগানো হয়। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডের রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে বলে জানান জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি