ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ০৪:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৪:১৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার রাতে উপজেলার ১৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। 

তারা হলেন বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের মৃত সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৬), আবদুল হকের ছেলে মো. আসাদ (১৯), সিরাজুল ইসলামের ছেলে মোমতাজ উল্লাহ (৩২), মৃত আবুল বাশারের ছেলে মোহাম্মদ হারুন (৩৬) ও মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ নুর (২৩)।  

এ তথ্য নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান