বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১১:০১আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:০৮

কুমিল্লার বরুড়া উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো—উপজেলার  লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান (৬) ও মো. রোহান (৪)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন ধান কাটতে ক্ষেতের দিকে রওনা হন। এ সময় দুই ছেলে তার সঙ্গে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়ায় বাচ্চাদের কষ্ট হবে ভেবে ১০টার দিকে বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। 

এলাকার আশপাশে মাইকিং করেও নিখোঁজ সংবাদ প্রচার করেন স্বজনরা। বিকাল ৪টায় স্থানীয় একজন ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের পানিতে তাদের ভেসে উঠতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা দুই ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে ছিল। তাদের লাশ আমি কাঁধে করে পাশাপাশি কবরে শুয়াইছি। এটা কত কষ্টের তা আমিই বুঝি।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘গত দুই মাস আগে পেরুল গ্রামের দীন মোহাম্মদ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করেন। বালু উত্তোলনের স্থানটি লোকালয়ের মাঝেই, যার পাশে দেওয়া হয়নি কোনও নিরাপত্তা বেষ্টনী। আমরা তাকে বার বার নিরাপত্তা বেষ্টনী দিতে বলেছি। স্থানীয় জনপ্রতিনিধিকেও জানিয়েছি। শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে দীন মোহাম্মদকে। কিন্তু তারপরও তিনি কোনও ব্যবস্থা নেননি। আজ তার জন্য আমার দুই সন্তানকে হারাতে হলো।’

লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। রাত ৮টায় দুই শিশুর জানাজা শেষে দাফন করা হয়েছে। তাদের বাড়িতে গিয়েছি। দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি যেন নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে। এটা নিয়ে বসা হবে।’

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুই শিশুর মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। রাতেই গিয়েছিলাম। তবে এখনও কোন অভিযোগ আসেনি। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম