মেয়ের বিয়ের বাজার নিয়ে ফেরা হলো না বাবার

নোয়াখালী প্রতিনিধি
০৫ মে ২০২২, ২২:৪৯আপডেট : ০৫ মে ২০২২, ২২:৪৯

নোয়াখালী সদরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টায় সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সবুজ মিয়া (৪৫) ও জুবাইদা (৫০)। তারা দুই জন সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ মে সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার মেয়ের বিয়ের তারিখ ছিল। এই জন্য আজ দুপুরে বিয়ের বাজার করতে জেলা শহর মাইজদীতে যান। বাজার শেষে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে অটোরিকশাটি ফিরিঙ্গি বাজার পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে সবুজ মিয়া এবং জুবাইদা ঘটনাস্থলে মারা যান। অপর তিন জন যাত্রী আহত হন। নিহত এবং আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম