রোহিঙ্গা ক্যাম্পের সালমান শাহ ডাকাত গ্রুপের প্রধান গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ মে ২০২২, ০১:৪৬আপডেট : ০৬ মে ২০২২, ০১:৪৮

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি এবং মোহাম্মদ কাছিম।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি