সীমান্তে গরু চোরাচালানে সেনাবাহিনী ও বিজিবি পরিচয়দানকারী ২ প্রতারক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০৯:০১আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:০১

রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও প্রশাসনের পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর গুলশান হোটেল থেকে তাদের  গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজি উল্লাহর ছেলে নিজাম উদ্দিন।

বিজিবি জানায়, তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তিনি জানান, গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে আসার পর নগরীর বিন্দুর মোড়ে অবস্থিত গুলশান হোটেলের ৪ ও ৫ নম্বর কক্ষে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালেই নিজেদের সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক, বিজিবিসহ বিভিন্ন প্রশাসনের লোক ও ঠিকাদারের পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে থেকে হোটেল ভাড়াসহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ গ্রহণ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিজিবিকে জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেছিলেন যে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসতে কোনও অসুবিধা নেই। কিন্তু প্রতি জোড়া গরু ৩৫ হাজার ও ১০ হাজার গরু বর্ডার পার করে দেওয়ার বিনিময়ে অগ্রিম ২০ লাখ টাকা দাবি করেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি