উন্নয়ন দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়: তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০৬ মে ২০২২, ২০:০৯আপডেট : ০৬ মে ২০২২, ২০:০৯

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাড়ে ১৩ বছরের উন্নয়নযজ্ঞ দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়। তাই বলে তাদের নৌকায় উঠতে দেওয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু ও “উড়ন্ত পাখি”দের স্থান আওয়ামী লীগে নেই।’

শুক্রবার (৬ মে) বিকালে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিনিময়কালে ত্যাগী এবং দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনও নেতার অনিয়মকে বরদাশত করা হবে না। প্রয়োজনে তাকে দল থেকে বের করে দেওয়া হবে।’

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।’

করোনাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘করোনার দুই বছর মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল না। বিএনপি-জামায়াত বা অন্যকোনও দল করোনায় দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দুই হাজার নেতাকর্মীকে হারাতে হয়েছে।’

আওয়ামী লীগ কোনও বদ্ধ জলাশয় নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। এখন শুধু আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের