চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়

চাঁদপুর প্রতিনিধি
০৮ মে ২০২২, ২৩:০৯আপডেট : ০৮ মে ২০২২, ২৩:০৯

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানের লঞ্চ পর্যাপ্ত যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় ছিল শনিবার। তবে রবিবারও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০টি লঞ্চে ঢাকায় ফিরেছেন কয়েক হাজার যাত্রী।

বিকালে লঞ্চঘাটে দেখা গেছে, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর থেকে আসা বিপুল সংখ্যক যাত্রী ঘাটে অবস্থান করছেন। লঞ্চ এলেই উঠে যাচ্ছেন যাত্রীরা। যাত্রী পরিপূর্ণ হলেই লঞ্চ ছাড়ছে গন্তব্যের উদ্দেশে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে ২০টি লঞ্চ। ঢাকা থেকে এসেছে ১৯টি লঞ্চ। নারায়ণগঞ্জ থেকে এসেছে ১১টি, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ১৬টি এবং শরীয়তপুর থেকে আসা দুটি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

রায়পুর থেকে আসা ঢাকাগামী যাত্রী রায়হান বলেন, ঈদ উদযাপন করার জন্য বাড়িতে এসেছি। পরিবারের সঙ্গে ঈদের সময়টা ভালো কেটেছে। এখন কর্মস্থলে নিরাপদে যাওয়ার চিন্তায় আছি।

চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানের লঞ্চ পর্যাপ্ত যাত্রী নিয়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে

হাজীগঞ্জ উপজেলার আরেক যাত্রী মোহাইমিনুল ইসলাম বলেন, করোনার কারণে গত দুই বছর ঈদে বাড়িতে আসতে পারিনি। এ বছর ঈদের আগেই বাড়িতে এসেছি। স্ত্রী-সন্তানকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে অনেক আনন্দ করেছি। বিশেষ করে শিশুরা বাড়িতে এসে খুবই মজা করেছে। এখন কর্মস্থলে ভালোভাবে যাওয়ার প্রত্যাশা করছি।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার থেকেই ঢাকাগামী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। লঞ্চঘাটে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। 

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকাগামী যাত্রীদের চাপ রয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক লঞ্চ থাকায় টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী সাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সবাই নিরাপদে গন্তব্যে যেতে পারবে।

/এএম/ 
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী