ঈদের আগে মজুত করা ১৫ হাজার লিটার তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২২, ১৫:৫৩আপডেট : ০৯ মে ২০২২, ১৭:০৮

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার (৯ মে) দুপুরে পাহাড়তলী বাজারের অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গুদামে অভিযান চালানো হয়। তিন গুদাম থেকে এক হাজার কার্টনে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

ঈদের আগে মজুত করা ১৫ হাজার লিটার তেল জব্দ

তিনি আরও জানান, ঈদের আগে এসব তেল মজুত করা হয় বলে তারা জানান। মজুত করার অভিযোগে সিরাজ স্টোরকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার চট্টগ্রামের চৌমুহনী এলাকায় সিডিএ কর্ণফুলী মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে মেসার্স খাজা স্টোরের গুদামে বিশেষ কায়দায় আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখা এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  পরে এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

আগের দিন শনিবার রাতে ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর ঘর থেকে জব্দ করা হয় দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল। তেল মজুতের কারণে ব্যবসায়ী আকতার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

/এফআর/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম