ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাসের ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৩ মে ২০২২, ১২:১৬আপডেট : ১৩ মে ২০২২, ১২:১৬

ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ানসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১২ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদি হয়ে মামলাটি করেন। 

মামলায় কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশনের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ ও মুছা খালেদের সহযোগী মো. বশির সরকারকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, লোকমান নামে এক গ্রাহকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, লোকমান নামে এক গ্রাহকের গ্যাস সংযোগের কাজ করার জন্য ঘুষ দাবি করেন মুছা খালেদসহ তার সহযোগীরা। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। ঘুষের টাকার জন্য নগরীর দুই নম্বর গেটস্থ ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের পেছনে মুছা খালেদ তার সহযোগী বশির সরকারকে পাঠান। এ সময় বশিরকে ঘুষের ৪০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে থানা পুলিশ আটক করে।

/এসএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান