উপজেলা নির্বাচন ও আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২২, ১৭:৫০আপডেট : ১৩ মে ২০২২, ১৭:৫০

চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর এবং বর্তমান আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক গৃহপরিচারিকা। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক গৃহপরিচারিকা সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং বর্তমান আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। গত ২৭ মার্চ উপজেলা পরিষদের পূর্বপাশে এক ভাড়া ঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলাটি আমি নিজেই তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একান্ন বছর বয়সী ভিকটিম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর এবং আনসার-ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলামের বাসায় রান্নার কাজ করতাম। রমজানের এক সপ্তাহ আগে তারা আমাকে ধর্ষণ করেন। বিষয়টি এত দিন ভয়ে কাউকে জানাতে পারিনি। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী