ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:১৮আপডেট : ১৫ মে ২০২২, ২০:১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, রোগী ও পরিবহন শ্রমিকরা। মহাসড়কের কুমিল্লা অংশের হাসানপুর থেকে গৌরীপুর বাজার পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার (১৫ মে) সকাল থেকে ঢাকামুখী সড়কের হাসানপুর এলাকায় সংস্কার কাজ শুর হয়। এ কারণে মহাসড়কের দুই লেনে চলে আসে চার লেনের গাড়ি। এতে হাসানপুর থেকে গৌরীপুর বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের চাপ বাড়তে থাকে। দুপুরে যানজট শুরু হয়। দুপুর ২টার পর থেকে এই যানজট তীব্র আকার ধারণ করে। বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা এই চার কিলোমিটার এলাকার তীব্র যানজট ছিল। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই এলাকার যান চলাচলে চাপ রয়েছে বলে জানা গেছে।

যাত্রী কাজী ফখরুল ইসলাম বলেন, আমি কুমিল্লা থেকে আসার পথে এই জটে আটকাই। এক জায়গায় দেখলাম বাঁ দিকের রাস্তায় পিচ দেওয়ার কাজ চলছে। ওই কাজের জন্য একদিকের গাড়ি আটকে রাখা হয়েছে। এই জ্যামে পড়ে আমার এক ঘণ্টা শেষ।

স্কুলশিক্ষক রিপন চন্দ্র লোধ বলেন, প্রতিদিন এই সড়কে যাতায়াত করি। এতদিন কাজ চলেনি, জ্যামও ছিল না। এখন আবার শুরু হয়েছে। প্রায় এক ঘণ্টার বেশি সড়কে আটকে ছিলাম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক সন্ধ্যায় জানান, হাসানপুর এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলার কারণে যানজট ছিল। তবে এখন অনেক চাপ কমেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি। 

কুমিল্লা সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ঈদের পর থেকে পুনরায় মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা সড়ক পুরোপুরি বন্ধ রাখি না। যে কারণে তেমন যানজট লাগে না। আমরা চেষ্টা করছি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে।

 

/টিটি/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী