কুসিক নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৩:০৪আপডেট : ১৭ মে ২০২২, ১৩:১১

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। 

মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় সাক্কুর পক্ষে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তার ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

অ্যাভোকেট কাইমুল হক বলেন, ‌‘মনিরুল হক সাক্কু মানুষের কথায় নির্বাচন করছেন। কুমিল্লার মানুষের জন্য ১০ বছর তিনি কী করেছেন তা মানুষ জানেন। তারা এসব কিছুর প্রতিদান দেবেন এই নির্বাচনে।’

আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগে ঐক্য, বিএনপি নেতাদের মধ্যে কোন্দল 

দলের প্রতি আস্থার বিষয়ে তিনি বলেন, ‘সাক্কু সাহেব একদলই করবেন আমৃত্যু। তিনি বলেছেন, দল থেকে পদত্যাগ মানে অন্য দলে যোগদান নয়। মানুষের কথা ভেবে যদি দল ছাড়তে হয় তিনি তাও করবেন।’

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১২ ও ২০১৭ সালে অনুষ্ঠিত দুই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দুই বার জয়ী হন মনিরুল হক সাক্কু। আগামী ১৫ জুন তৃতীয়বারের মতো কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম