রেস্তোরাঁ থেকে গ্রেফতার জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মে ২০২২, ১৮:২৭আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৫৬

চট্টগ্রামের একটি রেস্তোরাঁ থেকে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানার এস আই মো. মোমিনুল হাসান মঙ্গলবার (১৭ মে) বাদী হয়ে মামলা করেন। মামলায় গ্রেফতার ৪৯ জনের নাম উল্লেখসহ পলাতক ১৬ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী মোমিনুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতার আসামিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, ‘গ্রেফতার আসামিদের মধ্যে প্রথম দিন পাঁচ জনের বিরুদ্ধে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের রিমান্ড আবেদন করা হবে।’

গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানা জামায়াতের আমির মো. ফরিদুল আলম (৪৭), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার সমন্বয়ক মো. ফরিদ উদ্দিন (৪৪), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার বায়তুল মাল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), কোতোয়ালি থানা দক্ষিণ শাখার দফতর সম্পাদক এমদাদ উল্লাহ (৩৪), বকসিরহাট শাখা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), অর্থ জোগানদাতা আবুল মনছুর (৫০), টেরীবাজার শাখার জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরীবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম (৩৪), টেরীবাজার কাটা পাহাড় শাখার জামায়াত সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮), টেরীবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মোহাম্মদ ইসরাফিল (৫০) প্রমুখ। বাকিরা জামায়াত ও শিবিরের কর্মী বলে দাবি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা টেরীবাজার এলাকার ‘আল বয়ান’  রেস্তোরাঁয় বসে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সোমবার (১৬ মে) রাত ১০টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে বেশ কয়েকজনের দলীয় পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আগের কোনও মামলা কিংবা অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম