চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৯:৪২আপডেট : ১৭ মে ২০২২, ১৯:৪২

কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সাত বছর পর স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেন ও তার স্ত্রী নাছিমা আক্তার।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১৪ জুলাই মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোসলে উদ্দীন সরকারের ছেলে মো. শামছুল আলম মনিরকে (৩৫) চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোসলে উদ্দীন বাদী হয়ে সাত জনের নামে ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। 

রফিকুল ইসলাম আরও বলেন, এই মামলার আসামি মো. আবু হাসান, মো. আব্দুর রশিদ, শরিফুল আলম চৌধুরী প্রকাশ ডালিম, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, মো. শরিফ, নজরুল, মো. রবিউল, মো. এনামুল হক, মো. রাসেল, মো. ইকবাল, মো. বাহাদুর ও মাহমুদ প্রকাশকে খালাস দেন আদালত।

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম