বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
১৯ মে ২০২২, ১২:৫৮আপডেট : ১৯ মে ২০২২, ১৩:০৪

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে ‘বানৌজা আলী হায়দার’ নামে নৌবাহিনীর জাহাজ।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, টেকনাফ থেকে সাগরপথে ট্রলারবোঝাই একটি রোহিঙ্গাদের দল মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপে উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

আটকদের সেন্টমার্টিন কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাহাজের এই কর্মকর্তা।

/এএম/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী