ঝড়ে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ মে ২০২২, ১১:৪০আপডেট : ২১ মে ২০২২, ১১:৪০

খাগড়াছড়ির আলুটিলার রাস্তায় ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। পানছড়ি ও মহালছড়ি রাস্তাতেও গাছ ভেঙে পড়ে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চাকমা জানান, শনিবার (২১ মে) সকাল ৭টায় হঠাৎ ঝড় শুরু হয়। এতে বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে রাস্তায় পড়েছে। ফলে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রামের সড়ক সাময়িকভাবে বন্ধ আছে। বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঝড়ে বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন খুঁটি সরানোর কাজ শুরু করেছেন। সড়ক ও জনপথ অধিদফতরের লোকজনও গাছ সরানোর কাজ করছেন। দুই-তিন ঘণ্টার মধ্যে গাছ সরিয়ে যোগাযোগ চালু করা সম্ভব হবে। 

খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, খুঁটি ও বিদ্যুতের তার সরানো টেকনিক্যাল কাজ। তাই টেকনিক্যাল লোকজন দিয়ে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে যোগাযোগ ও বিদ্যুৎ চালু করা সম্ভব হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী