এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মে ২০২২, ১৪:৩৭আপডেট : ২১ মে ২০২২, ১৮:৪০

এক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। শনিবার (২১ মে) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ধমকা হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিতে নগরীর বেশ কিছু নিচু এলাকা ডুবে যায়।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালবৈশাখীর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হয়েছে। এতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ দিনভর বৃষ্টির সম্ভবনা কম। তবে রবিবার (২২ মে) চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

জানা গেছে, নগরীর মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট থেকে জিইসি মোড়, চকবাজার, বাকলিয়া, রাস্তারমাথা, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক, আগ্রাবাদ কমার্স কলেজ রোড ও মোগলটুলিসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে যাওয়ায় নগরীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় পানিতে আটকা পড়ে শত শত যানবাহন।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে বের হওয়া লোকজন।

নাসিরাবাদ ভয়েস স্কুলের নবম শ্রেণির এক ছাত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৮টায় স্কুলের উদ্দেশ্যে বের হয়ে মুরাদপুর এলাকায় আটকে যাই। সেখানে কোমর সমান পানি ছিল। পানিতে যানবাহন আটকে গিয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এ কারণে প্রায় এক ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতে হয়।’

এদিকে বৃষ্টির কারণে নগরীর বাকলিয়া, মুরাদপুর, চকবার ও ছোটপুলসহ বিভিন্ন স্থানে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসাবাড়ির লোকজন। 

/এসএইচ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম