নোঙর করা জাহাজে ধাক্কা দিয়ে ডুবলো যাত্রীবাহী নৌকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ মে ২০২২, ২২:৫১আপডেট : ২১ মে ২০২২, ২২:৫১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডুবে যাওয়া নৌকায় যাত্রীসহ মোট ২০ জন ছিলেন। এর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও মো. সোহাগ (১৭) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। সোহাগ কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মো. করিমের ছেলে।

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে যাত্রী নিয়ে আসার সময় একটি ডিঙি নৌকা নোঙর করে থাকা এফভি পারটেক্স-১ ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। নৌকায় থাকা ১৯ যাত্রী তীরে উঠতে পারলেও সোহাগ সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান