নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২৬, ১১:৫৭আপডেট : ৩১ মে ২০২৬, ১১:৫৭

চট্টগ্রামের ফটিকছড়ির একটি মাছের খামারে পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নয়াবাজার সেনাক্যাম্প–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— ওই এলাকার বাসিন্দা ও মাছের খামারটির মালিক মুহাম্মদ মফিজ এবং ফটিকছড়ি পৌরসভার কে এম টেক এলাকার ব্যবসায়ী মুহাম্মদ আজাদের আড়াই বছর বয়সী মেয়ে মুমতাহিনা আকতার।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মুমতাহিনা মা–বাবার সঙ্গে মাছের খামারটিতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় আরও দুই শিশুর সঙ্গে একটি নৌকায় উঠে খামারে ঘুরে বেড়াচ্ছিল সে। তবে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় মাছের খামারটির মালিক মফিজ উদ্দিন তাদের উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তিনি দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে শিশু মুমতাহিনার খোঁজ না পাওয়ায় পানিতে তল্লাশি চালাচ্ছিলেন তিনি। এর এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা পানিতে নেমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার হয়।

পানিতে ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ রবিউল হোসাইন নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ