ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

নোয়াখালী প্রতিনিধি
২২ মে ২০২২, ০৮:৩৪আপডেট : ২২ মে ২০২২, ০৮:৪২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২১ মে) বিকালে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন মৃত আবদুল গফুরের ছেলে। অভিযুক্ত আব্দুল হাই মাস্টার (৩৭) তার ছোট ভাই।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার বিকালে দেলোয়ার হোসেনের সঙ্গে আব্দুল হাই মাস্টারের কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

এ সময় ক্ষিপ্ত হয়ে দেলোয়ারের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আব্দুল হাই মাস্টার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে, রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

ওসি আরও জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম