প্রতারণার মামলায় চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মে ২০২২, ১৬:৪৮আপডেট : ২৩ মে ২০২২, ১৭:০৪

চেক প্রতারণার পৃথক ৬ মামলায় চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক পরিচালক ফাতেমা বেগমকে তিন বছর ১০ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৫৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার (২৩ মে) চট্টগ্রাম যুগ্ম মহানগর আদালত-৬ এর বিচারক ড. আবুল হাসানাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি ফাতেমা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, দণ্ডিত অর্থের মধ্যে বাদী পাবে ৫৫ লাখ টাকা। বাকি এক লাখ ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
 
এরমধ্যে পাঁচটি মামলায় প্রত্যেকটিতে ৮ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপর মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

২০২০ সালের সেপ্টেম্বর মাসে মো. হোসেন নামে এক ব্যবসায়ী আদালতে এসব মামলা দায়ের করেন। 

মামলার বাদী মো. হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ডেইলি ফেয়ার নামে একটি প্রতিষ্ঠানে ফাতেমা বেগমের সঙ্গে ব্যবসায়িক অংশীদার ছিলাম। ব্যবসার অংশীদারিত্ব ছেড়ে দিলেও ফাতেমা বেগম বিনিয়োগের ৫৫ লাখ টাকা দিচ্ছিলেন না। ওই টাকা আমাকে ছয়টি চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে চেকের অর্থের সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে ছিল না। টাকা না পাওয়ায় এ মামলা দায়ের করা হয়।

/টিটি/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম