কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা 

কুমিল্লা প্রতিনিধি
২৭ মে ২০২২, ১১:২১আপডেট : ২৭ মে ২০২২, ১১:৩১

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন নৌকা প্রতীক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলকে হরিণ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলামকে হাতপাখা প্রতীক পেয়েছেন।

নৌকার প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহণের পর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ বলেন, ‘আমরা জুমার নামাজের পর প্রচারে নামবো। সকল ওয়ার্ড একসঙ্গে প্রচারে কাজ করবো।’

আরও পড়ুন: তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যেই মূল লড়াই দেখছেন নগরবাসী 

প্রতীক নেওয়ার পর মনিরুল হক সাক্কু বলেন, ‘গত দুই বারের মতো এবারও বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ।’

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমি কুমিল্লা জয় করবো।’

উল্লেখ্য, বর্তমানে কুসিকের ভোটের মাঠে পাঁচ জন মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম